স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১৪২৮

  • October 8, 2026
  • 0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ১,৪২৮ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১৪২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ১,৪২৮ জন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টার সার্বিক পরিস্থিতি:

  • নতুন রোগী: হামের উপসর্গ নিয়ে শনাক্ত ১,৩৩২ জন এবং নিশ্চিত আক্রান্ত ৯৬ জন (মোট ১,৪২৮ জন)।
  • মৃত্যু: হাম উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে নতুন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

১৫ মার্চ থেকে ৮ অক্টোবর পর্যন্ত সামগ্রিক তথ্য:

  • মোট আক্রান্ত: হামের উপসর্গে মোট আক্রান্ত ২,০১,৬২৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ২২,১১৬ জন।
  • হাসপাতাল ও সুস্থতা: এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৭৮,১১৬ জন রোগী, যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৭১,৬৮০ জন।
  • মোট মৃত্যু: এই সময়ে হাম উপসর্গে মোট ১,০৪০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *